বগুড়ার ভ্রমণকাহিনি লেখা প্রতিযোগিতা
বগুড়ার ভ্রমণকাহিনি লেখা প্রতিযোগিতা
মাহফুজ (বগুড়া) থেকে : সার্কের
সাংস্কৃতিক রাজধানি তথা উত্তরবঙ্গের পর্যটন রাজধানী বগুড়ার স্থানগুলো তুলে
ধরতে ভ্রমণকাহিনি লেখা প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে বগুড়া ট্যুরিস্ট ক্লাব।
প্রাকৃতিক সৌন্দর্য, প্রতœতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থানসহ বগুড়ার
যেকোনো ভ্রমণ স্থান নিয়ে লেখা যাবে।
নির্বাচিত বিষয় ও জায়গা অবশ্যই নিজের ঘুরে
দেখার অভিজ্ঞতা থেকে লিখতে হবে। নির্বাচিত লেখা ও ছবি প্রকাশিত হবে বগুড়া
ট্যুরিস্ট ক্লাব পেজে।
বিটিসি’র প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম
সাগর বলেন, ‘বগুড়ার ছড়িয়ে-ছিটিয়ে থাকা জায়গাগুলোর খবর জানাতে বগুড়া
ট্যুরিস্ট ক্লাব আয়োজন করেছে “লিখবে তুমি, ঘুরতে আসবে সবাই” শিরোনামে
প্রতিযোগিতা।
এ আয়োজন বগুড়ার পর্যটন বিকাশে সহায়ক হবে বলে আশা করি।’
তিনি আরও বলেন, বগুড়া জেলার যেকোনো
দর্শনীয় স্থান ঘুরে বেড়ানোর গল্প লিখে পুরস্কার জিতে নিতে পারেন। ৫০০
শব্দের মধ্যে লিখতে হবে। দর্শনীয় স্থানের অবস্থান, আশপাশের বিষয়বস্তু,
যাতায়াত ব্যবস্থা, থাকা-খাওয়া, সম্ভাব্য খরচসহ তথ্য থাকতে হবে। তিনটি ছবি
থাকতে হবে। প্রতিযোগী চাইলে ভিডিও পাঠাতে পারবেন।
আমাদের অফিসিয়ার ই-মেইল btcpressbd@gmail.com ১০শে ডিসেম্বরের মধ্যে লেখা জমা দিতে হবে।

No comments: